মানুষ ভাবে এক, হয় আরেক। ছোটবেলায় খুব ইচ্ছে ছিল- বড় হয়ে আর্কিটেক্ট হব- অঙ্কনে ৭ বছরের কোর্স ছিল। যাই দেখতাম তাই এঁকে ফেলতাম। সেই আমি- যার কাছ থেকে বন্ধুরা ছবি এঁকে নিত, প্রশংসা করত- নিজের স্বপ্নটাকে পুরন করতে পারিনি। সময়ের তাগিদে ট্র্যাক চেঞ্জ হয়ে গেলো। বড় ইচ্ছে ছিল- নটরডেমে পড়বো। স্বপ্ন পুরন হয়েছে আল্লাহ্র রহমতে। কলেজে পড়ার সময় শুধুই ভেবেছি - এপ্লায়েড ফিজিক্স পড়বো, সেটাও হল না সুযোগ পাওয়ার পরও- ফ্যামিলির কারনে। ট্র্যাক আবার চেঞ্জ করলাম। শেষ পর্যন্ত নির্ধারণ করলাম- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব। এখন পর্যন্ত ট্র্যাকে আছি। চার বছর আগে বড় ভাইদের 'পাওয়ার পাওয়ার' শুনে তা ঠিক করেছিলাম- মাঝখানে তাও চেঞ্জ হতে বসেছিল। আজ আবার ট্র্যাকে ফি্রলাম। এই জগতে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছেতে, যা কিছু হয় সব ভালোর জন্যই হয়। আর একটা বছর- ইনশাল্লাহ নিজ ট্র্যাকেই থাকব। সেই আশাতেই আছি- তাই সবার কাছে দোয়াপ্রার্থী আমি......:)
02 September, 11:20 pm
02 September, 11:20 pm